আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) তদন্ত সংস্থায় তদন্তকারী কর্মকর্তা ও কো-অর্ডিনেটর পদে দুই কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে সরকার। তাদেরকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।
রোববার (২৩ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, মো. আলমগীরকে তদন্তকারী কর্মকর্তা পদে এবং মুহম্মদ শহীদুল্যাহ্ চৌধুরীকে কো-অর্ডিনেটর পদে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে এ নিয়োগ কার্যকর হবে।
'সরকারি চাকরি আইন, ২০১৮'-এর ৪৯ ধারা অনুযায়ী এ নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের শর্ত অনুযায়ী, তাদের অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগ করতে হবে।
