সিলেটের জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১১টায় কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ রোহিনী রঞ্জন দে। কম্পিউটার বিভাগের প্রদর্শক মনজুর আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নবগঠিত এডহক কমিটির সভাপতি ও দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক ফারুক আহমদ, ইংরেজি বিভাগের প্রভাষক নুরুল ইসলাম এবং ইনস্ট্রাক্টর ইঞ্জিনিয়ার মনির উদ্দিন।

অনুষ্ঠানে কলেজের সহকারী অধ্যাপক মুজিবুর রহমান ও শাহ আলম, প্রভাষক মাকসুদা লিলি ও আরাফাত রস্তুম, ইনস্ট্রাক্টর বিলাল উদ্দিন ও রফিকুল ইসলাম, শিক্ষক শহিদ আহমদসহ শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে নবগঠিত এডহক কমিটির সভাপতি বাহারুল আলম বাহারকে কলেজের অধ্যক্ষ ও শিক্ষকরা ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। পরে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা নবাগত একাদশ শ্রেণির শিক্ষার্থীদের রজনীগন্ধার স্টিক দিয়ে বরণ করে নেয়।

অনুষ্ঠানে বক্তারা নতুন শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও কারিগরি শিক্ষার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান।