জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০০১ ও ২০২৩ ব্যাচের একদল সাবেক শিক্ষার্থী কুয়াকাটা ভ্রমণের যাওয়ার পথে। ​পটুয়াখালীর কলাপাড়ায় এলাকায় পৌঁছানোর পর ডাবল ডেকার স্লিপার কোচ বাস টি নিয়ন্ত্রণ হারিয় পুকুরে পড়ে। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক শিক্ষার্থীসহ অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন বলে জানাযায় । আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। কুয়াকাটা যাওয়ার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের খলিলপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

​জানা গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০০১ ও ২০২৩ ব্যাচের একদল সাবেক শিক্ষার্থী কুয়াকাটা ভ্রমণের জন্য আইকনিক পরিবহনের ওই দোতলা স্লিপার বাসটি রিজার্ভ করেছিলেন শিক্ষার্থীরা।

​পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে ২০-২৫ জন যাত্রী নিয়ে বাসটি কুয়াকাটার উদ্দেশ্যে রওনা হয়। সকালে খলিলপুর পৌঁছালে বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে, সড়কের পাশে থাকা একটি পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অন্তত ১৫ জন যাত্রী আহত হন।

​ঘটনার পরপরই কলাপাড়া ফায়ার সার্ভিসের টিম দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে। প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহত ছয়জনকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, বাসটি জব্দ করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।