সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের বার্তা লক্ষ্যে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারীর সার্বিক তত্ত্বাবধানে এবং নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের সহযোগিতায় এ সবুজায়নের বার্তা কর্মসূচি শুরু হয়। ইউনিয়নের ১০টি ব্রিকফিল্ডের অর্থায়নে ফলজ, বনজ ও ঔষধিসহ বিভিন্ন প্রজাতির প্রায় সাড়ে ৪ হাজার গাছের চারা বিতরণ করা হয়।

পরে দুপুরে ইউনিয়নের কচুয়ারপার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে কচুয়ারপার ছাত্র পরিষদের উদ্যোগে গাছের চারা রোপণ করা হয়। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণের গুরুত্ব নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী, উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, ইউপি চেয়ারম্যান এস. কামরুল হাসান আমিরুল, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহীম আলী, সমাজসেবক আব্দুল আহাদ, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক জিয়া, ইউপি সদস্য মতিউর রহমান, শিক্ষানুরাগী ও সমাজসেবী মহি উদ্দিন মহি, ইউপি সদস্য আজির উদ্দিন, আলিম উদ্দিন ও আব্দুল মতিন।

এ ছাড়া কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।