বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাটোরের গুরুদাসপুরে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। নাটোর জেল বিএনপির সদস্য ও গুরুদাসপুর পৌরসভার সাবেক সফল মেয়র মোঃ মশিউর রহমান বাবলুর নেতৃত্বে বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় চাঁচকৈড় বাজারে এ আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিকে কেন্দ্র করে দুপুরের পর থেকেই গুরুদাসপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল নিয়ে চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মাঠে জড়ো হতে থাকেন। এসময় ব্রান্ড পার্টির নাচগান ও গ্রামীন ঐতিহ্যবাহী লাঠীবাড়ী খেলায় মুখর হয়ে ওঠে নাজিম উদ্দিন স্কুল মাঠ। পরে বিকেল ৫টার দিকে নেতা-কর্মীদের অংশগ্রহণে একটি বড় আনন্দ র্যালি বের করা হয়।
র্যালিটি চাঁচকৈড় বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাঁচকৈড় বাজারের চৈতালি হাট মোড় এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতারা দলের প্রতিষ্ঠার ইতিহাস, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দলীয় ঐক্যের বিষয়ে বক্তব্য দেন। এ সময় নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগানে পুরো বাজার মুখরিত করে তোলেন।
এসময় উপস্থিত ছিলেন সাবেক পৌর সাংগঠনিক সম্পাদক, শহিদুল ইসলাম শেখ, মিজানুর রহমান মিজান, সাবেক সাংগঠনিক সম্পাদক, গুরুদাসপুর পৌর বিএনপি, মোঃ দেওয়ান সবুজ, সাবেক প্রচার সম্পাদক পৌর বিএনপি, মোঃ সাকিল পৌর ছাত্রদলের সভাপতি, সাবেক ছাত্রদল নেতা, রেজভী আহমেদ রাকিব সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।




