সিলেটের গোয়াইনঘাটে অধীনস্থ সালুটিকর পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় পণ্য সহ একটি ডিআই পিকআপ গাড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মোঃ শামিম মিয়া (২৩)ও আলাল উদ্দিন (৪৩)নামে দুই আটক করেছে পুলিশ।
বুধবার ২ ই সেপ্টেম্বর সারে তিন ঘটিকার সময় সিলেট - কোম্পানীগঞ্জ মহা সড়কে বহরঘাটা নামস্থানে গোপন সংবাদের ভিত্তিতে সড়কে চেকপোস্ট পরিচালনা করেন এসআই (নিরস্ত্র) মো: শাহাব উদ্দিন খাঁনের সহ এক দল পুলিশ সদস্য নিয়ে, এসময় ভারতীয় পণ্যসহ একটি ডিআইপিকআপ জব্দ করেন।
এসআই (নিরস্ত্র) মো: শাহাব উদ্দিন খাঁনের বলেন
সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) সঞ্জিত চন্দ্র দাসের দিকনির্দেশনায় ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান ও চেকপোস্ট পরিচলনা করি।
এ সময় ডিআই পিকআপ গাড়ি নং -ঢাকা মেট্রো ন ২১-৭২৫৮ গাড়ীটি চেকপোস্টে থামিয়ে
তল্লাশি করে ভারতীয় বিভিন্ন পণ্য MRF 8-25-16 বিশ টি টায়ার, এবং তেইশটি IPS মেশিন সহ ২ জন লোক সহ ডিআই পিকআপ আটক করেন পুলিশ।
ধৃত আসামীরা গাড়ির ড্রাইভার, হেল্পার, দক্ষিণ সুরমা থানার, দাউদপুর গোধরাইল গ্রামের,মৃত শাহীন মিয়ার ছেলে, মো:শামিম মিয়া (২৩),ও রাঙ্গামাটি,জেলার,লংগদু থানাধীন, অফিস টিলা এলাকার,মৃত ইদ্রিস মিয়া,ছেলে বর্তমান ঠিকানা সিলেট জেলার-কোম্পানীগঞ্জ থানার
ইসলামপুর, টুকের বাজার এলাকার বাসিন্দা
পুলিশ সূত্রে জানাযায়, জব্দকৃত মালামালের
আনুমানিক বাজার মূল্য ১৬ লক্ষ টাকা।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক আটকের সত্যতা নিশ্চিত করে জানান, গোয়াইনঘাট থানায় চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কাজ করছে গোয়াইনঘাট থানা পুলিশ। আটককৃত দুই আসামির বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় নিয়মিত চোরাচালান মামলা প্রক্রিয়া দিন । আটকককৃত ব্যক্তিদেরকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হবে।
তিনি আরও বলেন, মাদক ও চোরাচালানের নির্মূলে পুলিশের এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে।




