সিলেটের গোয়াইনঘাটে অধীনস্থ সালুটিকর পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় বিভিন্ন কোম্পানির ১৮ হাজার ৬৭২ পিস চকলেট ও একটি ডিআই পিকআপ গাড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আরিফ হোসেন (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় শরিফ (২৩) নামে আরও এক ব্যক্তি পালিয়ে যায়।
শনিবার (২৯ আগস্ট) দুপুর ১২টার দিকে গোয়াইনঘাট উপজেলার ৭ নম্বর নন্দিরগাঁও ইউনিয়নের সুন্দরগাঁও এলাকার আঙ্গারজুরগামী পাকা সড়কে চেকপোস্ট পরিচালনা করে এসআই (নিরস্ত্র) মো: শাহাব উদ্দিন খাঁনের নেতৃত্বে এক দল নিয়ে এসময় ভারতীয় পণ্যসহ একটি ডিআইপিকআপ জব্দ করেন।
এসআই (নিরস্ত্র) মো: শাহাব উদ্দিন খাঁনের বলেন
সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) সঞ্জিত চন্দ্র দাসের দিকনির্দেশনায় ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান ও চেকপোস্ট পরিচলনা করি।
এ সময় একটি নীল রঙের ডিআই পিকআপ গাড়ি তল্লাশি করে ভারতীয় বিভিন্ন কোম্পানির বিপুল পরিমাণ চকলেট উদ্ধার করা হয়।
জব্দ করা ভারতীয় পণ্য মাঝে চকলেটের রয়েছে ৫ কার্টুনে ২ হাজার ৪০০ পিস ১১.৫ গ্রাম ওজনের SNICKERS, ৪ কার্টুনে ১ হাজার ১৫২ পিস ৪০ গ্রাম ওজনের SNICKERS এবং ১৫ কার্টুনে ১৫ হাজার ১২০ পিস KITKAT NESTLE চকলেট। উদ্ধার করা এসব চকলেটের প্যাকেটে ‘MADE IN INDIA’ লেখা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানাযায়, জব্দকৃত চকলেটের আনুমানিক বাজার মূল্য ৬ লাখ ৭৫ হাজার ৩৬০ টাকা। এছাড়া চোরাচালানে ব্যবহৃত ডিআই পিকআপ গাড়িটির আনুমানিক মূল্য ৬ লাখ টাকা। সব মিলিয়ে জব্দ করা আলামতের মোট আনুমানিক মূল্য ১২ লাখ ৭৫ হাজার ৩৬০ টাকা।
অভিযানে জাফলং বস্তি এলাকার আরিফ হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তামাবিল এলাকার শরিফ নামে অপর এক ব্যক্তি কৌশলে দৌড়ে পালিয়ে যায়।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক আটকের সত্যতা নিশ্চিত করে জানান, গোয়াইনঘাট থানায় চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কাজ করছে গোয়াইনঘাট থানা পুলিশ। আটককৃত ও পলাতক দুই আসামির বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় নিয়মিত চোরাচালান মামলা করা হয়েছে। আটকককৃত আরিফ হোসেনকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদক ও চোরাচালানের নির্মূলে পুলিশের এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে।
পুলিশ আরও জানায়, আটককৃত ও পলাতক দুই আসামির বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় নিয়মিত চোরাচালান মামলা করা হয়েছে। আটকককৃত আরিফ হোসেনকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।




